যুক্তরাজ্য দুই দেশকে সতর্ক: আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ চাই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাজ্য দুই দেশকে সতর্ক: আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ চাই

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
যুক্তরাজ্য দুই দেশকে সতর্ক: আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ চাই ছবির ক্যাপশন:

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাজ্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, দুই দেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে, যাতে বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়ানো যায় এবং পুনরায় মধ্যস্থতাপূর্ণ সংলাপে যুক্ত হওয়া সম্ভব হয়।

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও পাকিস্তানকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আফগানরা তাদের মাতৃভূমি পূর্ণ ঐক্যের সঙ্গে রক্ষা করবে এবং যেকোনো আগ্রাসনের জবাব সাহসের সঙ্গে দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও উল্লেখ করেছেন, পাকিস্তানকে নিজেদের নীতি পরিবর্তন করে সুপ্রতিবেশী সম্পর্ক ও পারস্পরিক সম্মানের পথ বেছে নিতে হবে।

এছাড়া, ইরান ও রাশিয়াও মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত। রাশিয়া তারপক্ষে আন্তর্জাতিকভাবে আহ্বান জানিয়ে দুই দেশকে সীমান্ত পাড়ের হামলা বন্ধ করে কূটনৈতিক উপায়ে মতপার্থক্য সমাধানের প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে আফগানিস্তানের বড় শহরগুলোর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন চৌকি, সদর দপ্তর ও গোলাবারুদের ডিপোতে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে।

উত্তেজনা প্রশমনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এখন দুই দেশের প্রতি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান অব্যাহত রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী রাখায় আপ

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে অপাহাড়ি প্রতিমন্ত্রী রাখায় আপ