শিক্ষা মন্ত্রণালয়ে ফেরার ইঙ্গিত মিলনের, দায়িত্ব পেলে শিক্ষা খাতে বড় সংস্কারের ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষা মন্ত্রণালয়ে ফেরার ইঙ্গিত মিলনের, দায়িত্ব পেলে শিক্ষা খাতে বড় সংস্কারের ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2026 ইং
শিক্ষা মন্ত্রণালয়ে ফেরার ইঙ্গিত মিলনের, দায়িত্ব পেলে শিক্ষা খাতে বড় সংস্কারের ঘোষণা ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে জয়ী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফের শিক্ষাখাতে দায়িত্ব পেলে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে তার প্রধান লক্ষ্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, দলীয় চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে দায়িত্ব দেন, তবে পূর্ব অভিজ্ঞতার আলোকে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে আধুনিকায়ন করবেন, যাতে তা আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।

তিনি আরও জানান, পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে যে গতিতে কাজ করেছিলেন, এবার সুযোগ পেলে তার চেয়ে বহুগুণ বেশি গতিতে কাজ করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। মাজার জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবীসহ দলীয় নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ধর্মের ভাষায় ভোটের ডাক, সামনে নারী কর্মীরা

ধর্মের ভাষায় ভোটের ডাক, সামনে নারী কর্মীরা