মৌলভীবাজারে ভারতীয় চোরাচালান পণ্যসহ ৪ চোরাকারবারি আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মৌলভীবাজারে ভারতীয় চোরাচালান পণ্যসহ ৪ চোরাকারবারি আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
মৌলভীবাজারে ভারতীয় চোরাচালান পণ্যসহ ৪ চোরাকারবারি আটক ছবির ক্যাপশন:

মৌলভীবাজারের জৈন্তাপুর উপজেলায় পুলিশের এক চোরাচালান দমন অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্যসহ চারজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করা হলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৮৫ বক্স কাবেরী মেহেদী, ১২০০ পিছ পন্ডস ফেইস ব্রাইট ফেইসওয়াশ, ১৩০ পিছ কিও কারপিন ওলিবওয়েল, ৩৫ পিছ ইমামী ৭ওয়েল এবং ২৭০ পিছ ফেইসওয়াশ।

আটককৃতরা হলেন: টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বাচাইল গ্রামের রবিউল হাসান (২৫), মো. সাহাদৎ হোসেন (১৯), মো. অন্তর (১৯) এবং জামালপুর সদর থানার আলীমুর রাজি (৩২)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে এবং শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গণভোট ও নির্বাচনে অনিয়ম বরদাস্ত করা হবে না

গণভোট ও নির্বাচনে অনিয়ম বরদাস্ত করা হবে না