মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের আহ্বান পানিসম্পদমন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের আহ্বান পানিসম্পদমন্ত্রীর ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরের মডেল মসজিদে ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পানিসম্পদমন্ত্রী।

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৬টায় লক্ষ্মীপুরের মডেল মসজিদে ঈদের জামাতে অংশ নেন মন্ত্রী। নামাজ শেষে তিনি মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে।

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঈদের এই শুভক্ষণে মন্ত্রীর এমন আহ্বান উপস্থিত মুসল্লিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুধু পুলিশের বাড়িই ছিল টার্গেট, ১৫ বছরের ক্ষোভ, গ্রেপ্তার চো

শুধু পুলিশের বাড়িই ছিল টার্গেট, ১৫ বছরের ক্ষোভ, গ্রেপ্তার চো