পাকিস্তানে তিনতলা ভবন ধস, একই পরিবারের ১১ জন নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানে তিনতলা ভবন ধস, একই পরিবারের ১১ জন নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
পাকিস্তানে তিনতলা ভবন ধস, একই পরিবারের ১১ জন নিহত ছবির ক্যাপশন:

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরে তিনতলা একটি ভবন ধসে একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে ভবনটি ধসে পড়ে।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এবং পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। উদ্ধারকারীদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনো একটি শিশু আটকা পড়ে থাকতে পারে।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। উদ্ধারকাজ দ্রুত শেষ করতে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে।

লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হারিস আলি জানান, ভবনটির ওপরের তলা থেকে শুরু করে একে একে সব তলা নিচে ভেঙে পড়ে। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পারমাণবিক ইস্যুতে দ্রুত সমাধান চায় ইরান

পারমাণবিক ইস্যুতে দ্রুত সমাধান চায় ইরান