চলে গেলেন অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মণি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চলে গেলেন অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মণি

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
চলে গেলেন অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মণি ছবির ক্যাপশন: দক্ষিণী অভিনেতা অজিত কুমার ও তার প্রয়াত মা মোহিনী মণি।

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা অজিত কুমার হারালেন তার মা মোহিনী মণিকে। শনিবার (৩০ মে) সকালে ৮৪ বছর বয়সে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মোহিনী মণি। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তামিল চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুর সময় অভিনেতা অজিত কুমার ছিলেন দুবাইয়ে একটি বিশেষ কাজে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দেশে ফেরার পরই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তবে শেষকৃত্যের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি।

মোহিনী মণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অজিত কুমারের বাসভবনে ভিড় করছেন তামিল চলচ্চিত্র জগতের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন অনেকে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, অজিত কুমারের মায়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রার্থনা করেন যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি পান অজিত ও তার পরিবার।

উল্লেখ্য, মোহিনী মণি ও তার স্বামী সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। ছেলের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তারা সাধারণ জীবনযাপন করতেন এবং খুব কমই জনসমক্ষে আসতেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা

ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা