বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু ছবির ক্যাপশন:

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

আবদুল আউয়াল মিন্টু মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং বিকেলে বাণিজ্য মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর আগে তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার শিক্ষাজীবনের শুরু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি দিয়ে। এরপর ১৯৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৮ সালে মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়াও নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশন এ উচ্চতর ডিগ্রি এবং ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি