যুক্তরাষ্ট্রের রোড আইসল্যান্ডের পাওটাকেট শহরের একটি হাইস্কুলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আইস হকি খেলায় বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জেরে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা হামলা। হামলার আগে এবং নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
পাওটাকেটের স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ২৮ মিনিটে গোলাগুলির খবর পাওয়া যায়। ভিডিও ফুটেজে প্রায় ছয় সেকেন্ডের মধ্যে প্রায় ১৩টি গুলির শব্দ শোনা যায়, এবং পরে আরও একটি গুলির শব্দ ক্যামেরার বাইরে থেকে শোনা যায়। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দর্শক ও শিক্ষার্থীরা মেঝেতে শুয়ে পড়ে এবং দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
পাওটাকেটের মেয়র ডন গ্রেবিয়েন বলেছেন, আনন্দের উপলক্ষে এমন ভয়াবহ হামলা সত্যিই বিষাদের। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
ঘটনার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তদন্তে সহায়তা করার জন্য সংস্থার বোস্টন বিভাগের এজেন্টরা পাওটাকেটে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
কসমিক ডেস্ক