সৌদির রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন আঘাত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সৌদির রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন আঘাত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
সৌদির রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন আঘাত ছবির ক্যাপশন:

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত করে। প্রাথমিক মূল্যায়নে সীমিত অগ্নিকাণ্ড এবং কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, ভোরের দিকে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস ভবনে আগুনের শিখা দেখা যায়। রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে, যেখানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন অবস্থিত।

তাদের মধ্যে দুজন জানান, হামলার সময় ভোর হওয়ায় ভবনটি খালি ছিল এবং আগুন তুলনামূলকভাবে ছোট আকারের ছিল। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাস রিয়াদ রিয়াদ, জেদ্দা ও ধাহরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা Reuters জানিয়েছে, ঘটনাটির পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ১৫৩ আসনে জয়লাভ, সরকার গঠনের পথ খুলে

ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ১৫৩ আসনে জয়লাভ, সরকার গঠনের পথ খুলে