শৃঙ্খলা রক্ষায় বিএনপির দুই নেতা প্রাথমিক পদসহ বহিষ্কার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শৃঙ্খলা রক্ষায় বিএনপির দুই নেতা প্রাথমিক পদসহ বহিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
শৃঙ্খলা রক্ষায় বিএনপির দুই নেতা প্রাথমিক পদসহ বহিষ্কার ছবির ক্যাপশন:

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- পুটিজুরী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহারুন মিয়া এবং একই ইউনিয়নের সদস্য আবরু মিয়া।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাহুবল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক চেইন-অব-কমান্ড বজায় রাখতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সায়েদাবাদে অভিযানের সময় গুলিবিদ্ধ নারকোটিক্স পরিদর্শক

সায়েদাবাদে অভিযানের সময় গুলিবিদ্ধ নারকোটিক্স পরিদর্শক