প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 4, 2026 ইং
প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীর মৃত্যুর কারণে আইন অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নুরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন এবং শেরপুর-৩ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছিলেন।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, নুরুজ্জামান বাদল কিডনিজনিত জটিলতায় আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পরবর্তী করণীয় বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা পরে জানানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যশোরে সড়ক দুর্ঘটনায় পরিবারের সঙ্গে থাকা ব্যবসায়ীর মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় পরিবারের সঙ্গে থাকা ব্যবসায়ীর মৃত্যু