শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড ছবির ক্যাপশন:

২০১৯ সালের ইস্টার সানডের ভয়াবহ সিরিজ বোমা হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির হাইকোর্ট। শুক্রবার (৩১ জুলাই) তিন সদস্যের একটি বেঞ্চ তাকে অপরাধমূলক অবহেলার দায়ে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।

তবে শ্রীলঙ্কায় ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ কার্যকর রয়েছে। ফলে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেও এই নীতি বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে প্রায় একই সময়ে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ২৬০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ৪২ জন বিদেশি নাগরিক ছিলেন। এই হামলা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হয়।

হামলার পর গঠিত সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আগাম সতর্কবার্তা পাওয়ার পরও পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। আদালত সেই ব্যর্থতাকেই অপরাধমূলক অবহেলা হিসেবে বিবেচনা করে সাবেক পুলিশপ্রধানকে দোষী সাব্যস্ত করেছেন।

এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে পুজিথ জয়সুন্দরার। একই ঘটনায় অভিযুক্ত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব হেমাসিরি ফার্নান্দোর বিরুদ্ধেও পৃথক রায় দেওয়ার কথা রয়েছে।

শ্রীলঙ্কা সরকার ২০১৯ সালের হামলার জন্য দেশটির দুটি উগ্রপন্থী সংগঠনকে দায়ী করেছিল। হামলায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের সবাই নিহত হলেও তাদের সহযোগিতার অভিযোগে আরও কয়েকজনের বিচার এখনো চলমান। এদিকে শ্রীলঙ্কার ক্যাথলিক চার্চের দাবি, এখন পর্যন্ত যাদের দায়ী করা হয়েছে তারা প্রকৃত পরিকল্পনাকারী নন; হামলার নেপথ্যে আরও বড় কোনো ষড়যন্ত্র ছিল, যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্