ফরিদপুরে ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফরিদপুরে ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
ফরিদপুরে ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু ছবির ক্যাপশন:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। বুধবার (১ জুলাই) দুপুরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রায় ২০ মিনিট সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত সুমন শেখ ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা এবং স্থানীয় ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। পারিবারিক সূত্র জানায়, সংঘর্ষের সময় তার চোয়ালে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩০ জুন রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, সুমনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রতিবাদ জানাতে মহাসড়কে নেমে আসেন। এ সময় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন, যার ফলে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দিপু জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার কুমার নদের দুই তীরের কাপুড়িয়া সদরদী ও পূর্ব হাসামদিয়া মহল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টায়ার সেল নিক্ষেপ করে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বাজারে সোনার দামে নতুন উল্লম্ফন

দেশের বাজারে সোনার দামে নতুন উল্লম্ফন