চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, স্থানীয়রা এখনো নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেননি। ফাটাপাড়ার কালাম নামের এক ব্যক্তির বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কসমিক ডেস্ক