জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীকে ‘তালাক’ দিতে বললেন এমপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীকে ‘তালাক’ দিতে বললেন এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
জামায়াতকে ভোট দেওয়া স্ত্রীকে ‘তালাক’ দিতে বললেন এমপি ছবির ক্যাপশন:

কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নেতাকর্মীদের স্ত্রীদের ‘তালাক’ দিতে নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার লালমাই উপজেলা–এর বাগমারা বাজারে তিনি এ নির্দেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, যে স্ত্রী স্বামীর কথা শুনে না, তাকে তালাক দিয়ে দিতে। এছাড়া তিনি অভিযোগ করেন, বিএনপির ভেতরে কিছু নেতা নির্বাচনের আগে তাঁর বিরোধিতা করেছে এবং অর্থ দিয়ে জামায়াতকে সহায়তা করেছে। এমনকি কিছু নেতার স্ত্রীও জামায়াতকে ভোট দিয়েছে।

ভিডিওতে এমপি নেতাকর্মীদের ‘হাইব্রিড’ আখ্যা দিয়ে বলেন, তার কাছে গুরুত্ব না পাওয়া নেতারা এখন তার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে।

এই বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। বিষয়টি সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
খেলতে গিয়ে দেয়ালধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

খেলতে গিয়ে দেয়ালধসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু