দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালাবেন তাসনিম জারা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালাবেন তাসনিম জারা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালাবেন তাসনিম জারা ছবির ক্যাপশন:

নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি নির্বাচনে জয়-পরাজয় চূড়ান্ত নয়; দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই তার মূল লক্ষ্য।

তাসনিম জারা বলেন, অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব। তবে আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই দেশে, আমার কাজও এখানেই। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের জন্যই তার পথচলা শুরু। এটি কোনো একক নির্বাচনী লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ।

তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন নাগরিকত্বের চর্চাকেই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হিসেবে দেখছেন। নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যাপক অংশগ্রহণকে তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনার মান বদলে দেয়। তরুণী ও কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, স্বপ্ন দেখতে ভয় পেও না; ক্ষমতার কেন্দ্রে তোমাদেরও অধিকার রয়েছে।

স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বানও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে প্রাপ্ত বিপুল ভোট ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে। জনগণ পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতি আগ্রহী। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা জরুরি। প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক ও সাহসী প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-চট্টগ্রামসহ দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

ঢাকা-চট্টগ্রামসহ দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার