ইসি সানাউল্লাহ: নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইসি সানাউল্লাহ: নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ইসি সানাউল্লাহ: নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছি ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল—নিরপেক্ষ নির্বাচন করা। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।”

ইসি সানাউল্লাহ আরও উল্লেখ করেন, “জাতির কাছে প্রতিশ্রুতি ছিল একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্য পূরণে কমিশন আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি বলেন, নির্বাচন কমিশন এই আয়োজনকে শুধুমাত্র একটি সাংবিধানিক দায়িত্ব হিসেবে দেখেনি, বরং এটিকে একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছে। ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে যে শঙ্কা ও সংশয় ছিল তা দূর হয়েছে।

ইসি সানাউল্লাহ আশা প্রকাশ করেন, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একাকিত্ব দূর করে মুরগি, বলছেন মনোবিজ্ঞানের অধ্যাপক

একাকিত্ব দূর করে মুরগি, বলছেন মনোবিজ্ঞানের অধ্যাপক