যমুনা ঘিরে কর্মসূচিতে উত্তেজনা, আহত রাকসুর জিএস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যমুনা ঘিরে কর্মসূচিতে উত্তেজনা, আহত রাকসুর জিএস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
যমুনা ঘিরে কর্মসূচিতে উত্তেজনা, আহত রাকসুর জিএস ছবির ক্যাপশন:

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় সংঘর্ষে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা গত বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের নেতাদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে তারা পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংগঠনটির দাবি, এ সময় লাঠিচার্জ ও গুলি ছোড়া হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও আঘাত করা হয়েছে।

পরবর্তী আরেকটি পোস্টে সংগঠনটি জানায়, আপাতত কোনো ধরনের জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, চিকিৎসা গ্রহণের পর তারা পুনরায় রাজপথে ফিরবে এবং সেই সময় পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়।



নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কেবল অপারেটর কার্যালয়ে হামলা, যুবদলের দুই নেতা বহিষ্কৃত

কেবল অপারেটর কার্যালয়ে হামলা, যুবদলের দুই নেতা বহিষ্কৃত