বিএনপির হয়ে নির্বাচিত হলেন সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপির হয়ে নির্বাচিত হলেন সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
বিএনপির হয়ে নির্বাচিত হলেন সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবী ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দুই শতাধিক প্রার্থী ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। এর মধ্যে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বরিশাল-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নোয়াখালী-1 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং নেত্রকোনা-১ আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিজয়ী হয়েছেন।

মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, পঞ্চগড়-১ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং চট্টগ্রাম-৫ আসনে সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া পাবনা-২ আসনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে আইন পেশাজীবীদের প্রতিনিধিত্ব আরও জোরদার হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরবন সংলগ্ন খাল থেকে রিসোর্ট মালিকসহ দুই পর্যটক অপহরণ

সুন্দরবন সংলগ্ন খাল থেকে রিসোর্ট মালিকসহ দুই পর্যটক অপহরণ