ভোলা-৪ আসনে চাঁদাবাজির ঠাঁই নেই: এমপি নয়ন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোলা-৪ আসনে চাঁদাবাজির ঠাঁই নেই: এমপি নয়ন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
ভোলা-৪ আসনে চাঁদাবাজির ঠাঁই নেই: এমপি নয়ন ছবির ক্যাপশন:

ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, সাধারণ মানুষ উন্নয়নের নামে আর কোনো ভোগান্তি চায় না। মানুষ এখন নিরাপত্তা ও শান্তিতে ঘরে ঘুমাতে চায়। বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার পর জনগণের প্রত্যাশা—এলাকায় শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করা। সে লক্ষ্যেই চাঁদাবাজ, গাঁজাখোর ও ভাড়াটিয়া ক্যাডারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচন-পরবর্তী সময় ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে পৃথক পৃথক স্থানে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন এমপি নয়ন। তিনি বলেন, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের স্থান হবে জেলখানায়।

এমপি নয়ন বলেন, নির্বাচনে কে তাকে ভোট দিয়েছে আর কে দেয়নি—এই ভেদাভেদ ভোলা-৪ আসনে আর থাকবে না। এখন থেকে এই আসনের সবাই তার এবং ধানের শীষের লোক। তিনি স্পষ্ট করে বলেন, “এই এলাকায় কোনো চাঁদাবাজি, ধান্দাবাজি কিংবা সন্ত্রাস চলবে না। সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।”

নিজ দলের নেতাকর্মী এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা সমন্বয়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি নয়ন বলেন, তাদের ত্যাগ ও পরিশ্রমের কারণেই এই বিজয় সম্ভব হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, বিএনপির জনপ্রিয়তা বাড়ানোর নামে এমন কোনো কাজ করা যাবে না, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আশপাশের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। মানুষের সঙ্গে ভালো ব্যবহারই একজন রাজনৈতিক কর্মীর ভবিষ্যৎ নির্ধারণ করে। ভেদাভেদ ভুলে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান তিনি।

চরফ্যাশনের ধনাঢ্য ও সামর্থ্যবান ব্যক্তিদের উদ্দেশে এমপি নয়ন বলেন, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, “আপনার আশপাশের অন্তত ৪০টি ঘরে মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে কি না, সে খোঁজ নেওয়া আপনার নৈতিক দায়িত্ব।” শুধু সরকারের ওপর সব দায় চাপিয়ে দিলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

নৈতিকতার গুরুত্ব তুলে ধরে এমপি নয়ন বলেন, সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে—এ বিষয়ে কোনো আপস হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় যে বার্তা নিয়ে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছিল, মানুষ সেই বার্তার ওপর আস্থা রেখেই বিএনপিকে ভোট দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতিগুলোই বাস্তবায়ন করা হবে। এর বাইরে কোনো অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এমপি নয়নের ভাষায়, লক্ষ্য হচ্ছে একটি মানবিক ও সাম্যের সমাজ গড়ে তোলা—যেখানে প্রতিটি পাড়া-মহল্লায় মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। এই লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দেন।

তার এই বক্তব্যের পর চরফ্যাশনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এমপি নয়নের এই কঠোর বার্তা এলাকায় চাঁদাবাজি ও অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটকেন্দ্রগুলোতে পৌঁছাবে ব্যালট আজ রাতের মধ্যে, ভোটের জন্য ম

ভোটকেন্দ্রগুলোতে পৌঁছাবে ব্যালট আজ রাতের মধ্যে, ভোটের জন্য ম