প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ ছবির ক্যাপশন:

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের সম্পদ বিবরণী প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টাদের এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী এই নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুততম সময়ে প্রকাশ করা হবে। তিনি বলেন,

“বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।”

এ প্রজ্ঞাপনের মাধ্যমে উন্মুক্ত সম্পদ বিবরণী সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিবিতে তদন্তের পাহাড়, আড়ালে চূড়ান্ত রিপোর্ট

বিসিবিতে তদন্তের পাহাড়, আড়ালে চূড়ান্ত রিপোর্ট