লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ফাহিমের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ফাহিমের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ফাহিমের ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ মির্জা ফাহিম আহমেদ। বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

লস এঞ্জেলেস পুলিশের প্রাথমিক তদন্ত এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জানা যায়, একটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি লাইট পোলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ফাহিম ভেতরে আটকা পড়ে যান।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় জড়িত অপর দুই গাড়ির চালকও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকার ঝিকাতলার ২২/২ তল্লাবাগ এলাকার বাসিন্দা মির্জা রবিউল আলম বাবুর ছেলে ফাহিম প্রায় দেড় বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সম্প্রতি ঈদুল আজহার সময় তিনি বাংলাদেশে এসে বিয়ে করেন এবং পরে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।

ফাহিমের ছোট ভাই মির্জা তামিম জানিয়েছেন, শনিবার (১১ জুলাই) মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এরপর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবার একজন আইনজীবী নিয়োগ করেছে। একই সঙ্গে লস এঞ্জেলেস পুলিশও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ফাহিমের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও পরিচিতজনরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
রাজনীতির নীরব শক্তি: নেতার ছায়াসঙ্গী হিসেবে ‘ফাতেমা–টাইপ’ চর

রাজনীতির নীরব শক্তি: নেতার ছায়াসঙ্গী হিসেবে ‘ফাতেমা–টাইপ’ চর