লালমনিরহাটের ৩ সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লালমনিরহাটের ৩ সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 5, 2026 ইং
লালমনিরহাটের ৩ সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা ছবির ক্যাপশন: লালমনিরহাট সীমান্তে নারীসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি।

লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত দিয়ে নারীসহ মোট ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে আট নারীসহ ১১ জনকে এবং পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ ও পাঁচ নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির দ্রুত হস্তক্ষেপে তারা অনুপ্রবেশ করতে পারেনি।

এছাড়া লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। সেখানে মাইকের মাধ্যমে সতর্কতা জারি করলে তারা আর এগিয়ে আসতে পারেনি বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ৩৩ জন নারী ও পুরুষ সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। তাদের পরিচয় শনাক্তের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সীমান্তে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

বিশেষজ্ঞদের মতে, সীমান্তে এ ধরনের পুশইন ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্রাইম থ্রিলার ‘ব্রাউন’ দিয়ে ওটিটি-তে কারিশমা কাপুর

ক্রাইম থ্রিলার ‘ব্রাউন’ দিয়ে ওটিটি-তে কারিশমা কাপুর