আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই দিনে রাজধানীর গুলশান-২ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস সকাল ৯টার দিকে ভোট দিতে উপস্থিত হবেন। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনে অবস্থিত। এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হল ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকের মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকের এস. এম. আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের মো. শামীম আহমদ, মোরগ প্রতীকের কাজী এনায়েত উল্লাহ, লাঙ্গল প্রতীকের আতিক আহমেদ, বাইসাইকেল প্রতীকের তপু রায়হান, ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকের মনজুর হুমায়ুন ও কাঁঠাল প্রতীকের কামরুল হাসান নাসিম।
ঢাকা-১৭ আসনের ভোট কেন্দ্র ও প্রার্থীদের বিষয়ে আগ্রহী ভোটাররা সময়মতো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।