ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানোর কাজ শুরু হয়েছে। ঢাকার কেন্দ্রগুলোতে সন্ধ্যার মধ্যে ব্যালট এবং ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছাবে, আর ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে রাতের মধ্যেই।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ চলবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন — সাদা ব্যালট সংসদ সদস্য নির্বাচন এবং গোলাপী ব্যালট গণভোটের জন্য।
প্রাথমিকভাবে সারা দেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ১৬ হাজার কেন্দ্র মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কসমিক ডেস্ক