ভ্রমণ ভিসায় এসে ইয়াবা কারবার, নারায়ণগঞ্জে আটক ভারতীয় নাগরিক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভ্রমণ ভিসায় এসে ইয়াবা কারবার, নারায়ণগঞ্জে আটক ভারতীয় নাগরিক

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
ভ্রমণ ভিসায় এসে ইয়াবা কারবার, নারায়ণগঞ্জে আটক ভারতীয় নাগরিক ছবির ক্যাপশন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে আটক ভারতীয় নাগরিক ও উদ্ধারকৃত ইয়াবা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হীল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১। রবিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে চিটাগাং রোড এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ সূত্র জানায়, আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার বাসিন্দা। তিনি আবদুল কাশেমের ছেলে। প্রাথমিক তদন্তে তাকে একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

র‍্যাবের দাবি, আব্দুল্লাহ হীল বাকি ভ্রমণ ভিসায় বাংলাদেশে প্রবেশ করে কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অবস্থান করতেন। সেখান থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে বিশেষ কৌশলে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি দল সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কাপকেক বিজ্ঞাপনই এখন ভারতের জন্য হাসির কারণ

কাপকেক বিজ্ঞাপনই এখন ভারতের জন্য হাসির কারণ