নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ছবির ক্যাপশন:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।

অধ্যাপক ইউনূস বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

তিনি দেশের জনগণকে গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, “একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে জনগণের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই—নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা ও জনগণের আস্থাকে দুর্বল করা।”

গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করে অধ্যাপক ইউনূস বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না—এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।”a


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রয়েছে: নির্বাচন কমিশনার

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রয়েছে: নির্বাচন কমিশনার