ঢাকা-৮: পাটওয়ারীর ভোট “ইঞ্জিনিয়ারিং” বললেন মির্জা আব্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাকা-৮: পাটওয়ারীর ভোট “ইঞ্জিনিয়ারিং” বললেন মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ঢাকা-৮: পাটওয়ারীর ভোট “ইঞ্জিনিয়ারিং” বললেন মির্জা আব্বাস ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি মোট ৫৯,৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন মির্জা আব্বাস। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “এই আসনে আমাদের এত ভোট নেই, তারা ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছে। ফলাফলে আমি আনন্দিত। দেশবাসীও আনন্দিত। সবাই ভোট দিয়েছেন। এ রায় ঐতিহাসিক হয়েছে।”

মির্জা আব্বাস আরও জানান, “এই আসনে যে ব্যালটগুলো বাতিল হয়েছে, এটা ঠিক হয়নি। এটি অন্যায়। এগুলো যুক্ত করার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছি। আমরা বারবার বলেছিলাম তারা এখানে ভোট ইঞ্জিনিয়ারিং করবে, এবং তারা তা করেছে। এটা খুব ভয়ংকর এবং জাতির জন্য খারাপ লক্ষণ।”

তিনি নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, “আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করেছি। এবারের জয়ও জনগণের প্রতিফলন হয়ে আশা করি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
এমপিওভুক্তির অনলাইন আবেদন চলবে ১৪ থেকে ২৫ জানুয়ারি

এমপিওভুক্তির অনলাইন আবেদন চলবে ১৪ থেকে ২৫ জানুয়ারি