ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে বিশেষ কিছু সেবা, ব্যক্তি ও প্রতিষ্ঠান ছুটির আওতার বাইরে থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, ভোটের দিনে নিম্নলিখিত প্রতিষ্ঠান ও সেবা সচল থাকবে—
জরুরিসেবা: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি এবং জরুরি টেলিযোগাযোগ সেবা।
সংবাদমাধ্যম: সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেল এবং গণমাধ্যমকর্মীরা ছুটির আওতামুক্ত থাকবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: পুলিশ, আনসার, র্যাব ও সেনাবাহিনী, যারা নির্বাচনী ডিউটিতে নিয়োজিত।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা: রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। তারা ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।
শিক্ষক: ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিয়মিত ক্লাস বা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব স্থগিত রাখবেন এবং পুরো সময় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
ব্যাংকার: সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা যারা ভোটকেন্দ্রে বা রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য ব্যাংক বন্ধের সাধারণ ছুটি প্রযোজ্য হবে না।
নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর: নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সব অফিস ভোটের দিন খোলা থাকবে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ভোটের দিনে সবচেয়ে ব্যস্ত সময় পার করবে।
কসমিক ডেস্ক