প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র ছবির ক্যাপশন:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি মামনুন রহমান পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, বিচারপতি নাইমা হায়দার ১৯৮৯ সালে জেলা আদালতের একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। পরে ১৯৮৯ ও ১৯৯৩ সালে যথাক্রমে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। তিনি ২০০৯ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০১১ সালের ৩০ জুন একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পোস্টাল ভোট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কম

পোস্টাল ভোট নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কম