নির্বাচনের কারণে ৫ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনের কারণে ৫ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
নির্বাচনের কারণে ৫ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হতে পারবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি—১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার)। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম বড় ছুটি। নির্বাচনের দিনসহ মোট পাঁচ দিন একটানা বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকলেও সেদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে ছুটির তালিকায় উল্লেখ রয়েছে।

চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রমজান মাস ঘিরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি মিলিয়ে আগামী ৮ মার্চ থেকে টানা ১৯ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির পর ২৯ মার্চ পুনরায় ক্লাস শুরু হবে।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। গত বছর এই ছুটির মেয়াদ ছিল ১৫ দিন।

দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা-ই-ইয়াজ দহম উপলক্ষে একদিন করে ছুটিও থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
যুক্তরাজ্যের ঘাঁটিতে ড্রোন হামলার ইঙ্গিত

যুক্তরাজ্যের ঘাঁটিতে ড্রোন হামলার ইঙ্গিত