বরগুনা-১ এ চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের জয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরগুনা-১ এ চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
বরগুনা-১ এ চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের জয় ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বেসরকারি ফলে জয়ী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৯২ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৩৬ ভোট। ফলে ৫ হাজার ৪৫৬ ভোটের ব্যবধান নিয়ে অলি উল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বরগুনা-১ আসনটি বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ ছাড়া ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার এবং ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুল স্বীকার ছাড়া রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়: শফিকুল আলম

ভুল স্বীকার ছাড়া রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়: শফিকুল আলম