আসন্ন ছবি প্রচারে খুনসুটি, বিয়ে নিয়ে মজার আলোচনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আসন্ন ছবি প্রচারে খুনসুটি, বিয়ে নিয়ে মজার আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
আসন্ন ছবি প্রচারে খুনসুটি, বিয়ে নিয়ে মজার আলোচনা ছবির ক্যাপশন:

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেছেন, নিজের বিয়ের গুজবকে তিনি উপভোগ করছেন। তিনি বলেন, “আজ আমার গায়ে হলুদ, কাল সংগীত— কেউ কিন্তু না খেয়ে যাবেন না!” এই রসিক মন্তব্যে মুহূর্তেই উপস্থিত সাংবাদিক ও ভক্তদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

ম্রুণাল স্পষ্ট করে দিয়েছেন, নিজের বিয়ের দিনক্ষণ বা পাত্র এখনো ঠিক হয়নি, অথচ চারদিকে চলছে কাল্পনিক আয়োজন। তিনি বলেন, “শুধুমাত্র বিয়ে করার জন্য সম্পর্কে জড়ানো ঠিক নয়। যখন সঠিক মানুষ জীবনে আসে, যার সঙ্গে নীরবতাও অস্বস্তিকর লাগে না, তখনই সম্পর্ককে বিয়ের রূপ দেওয়া উচিত।”

তিনি তার আসন্ন ছবি ‘দো দিওয়ানে শহর মে’-এর প্রচারের সময় সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী-র সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন। সিদ্ধান্ত মজা করে বলেন, “১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাই উচিত সবার!” জবাবে ম্রুণাল হেসে বলেন, “তাহলে সেটাই হবে সবচেয়ে বড় এপ্রিল ফুল!”

ম্রুণাল ঠাকুরের এই মন্তব্য নিশ্চিত করেছে যে ধানুশের সঙ্গে বিয়ের খবর শুধুই গুজব।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ধানের শীষের একচ্ছত্র আধিপত্য

বগুড়ায় ধানের শীষের একচ্ছত্র আধিপত্য