রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক-অস্ত্র ও চোরাই মাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক-অস্ত্র ও চোরাই মাল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক-অস্ত্র ও চোরাই মাল ছবির ক্যাপশন:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৪১ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা এবং ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২১ আগস্ট থেকে শুরু হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন

২১ আগস্ট থেকে শুরু হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন