৪২০ টাকা থেকে ১২০, কমল কাঁচা মরিচের দাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

৪২০ টাকা থেকে ১২০, কমল কাঁচা মরিচের দাম

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
৪২০ টাকা থেকে ১২০, কমল কাঁচা মরিচের দাম ছবির ক্যাপশন:

বাজারে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের দামে বড় ধরনের পতন হয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগেও একই পণ্য ৪০০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে কাঁচা মরিচের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, দেশের বাইরে থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়নি। পাশাপাশি দেশের প্রধান মরিচ উৎপাদনকারী অঞ্চলগুলো থেকেও নতুন করে বিপুল পরিমাণ মরিচ পাইকারি বাজারে আসছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমে গেছে।

তালতলা বাজারের কাঁচা মরিচ বিক্রেতা জাহিদ জানান, পার্শ্ববর্তী দেশ থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি হচ্ছে। একই সময়ে বন্যার কারণে কিছু এলাকায় উৎপাদন ব্যাহত হলেও বিভিন্ন অঞ্চল থেকে এখন পাইকারি বাজারে পর্যাপ্ত মরিচ আসছে। এতে বাজারে সরবরাহ বেড়ে দাম কমেছে।

ক্রেতারাও দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাসেল মিয়া বলেন, কাঁচা মরিচ প্রতিদিনের রান্নার গুরুত্বপূর্ণ উপকরণ। কয়েক দিন আগেও দাম এত বেশি ছিল যে ৫০ গ্রামের বেশি কেনা কঠিন হয়ে পড়েছিল। এখন দাম কমায় স্বাভাবিক পরিমাণে কেনাকাটা করা সম্ভব হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, কাঁচা মরিচের মতো পচনশীল কৃষিপণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে স্থায়ী সংরক্ষণাগার গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় উৎপাদন ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করা গেলে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো সম্ভব হবে। এতে বাজারে কাঁচা মরিচের দামে স্থিতিশীলতা আনা সহজ হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে কুড়িগ্রাম-২ আসনের ফল

অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে কুড়িগ্রাম-২ আসনের ফল