অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে কুড়িগ্রাম-২ আসনের ফল প্রত্যাখ্যান, পুনর্গণনার দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে কুড়িগ্রাম-২ আসনের ফল প্রত্যাখ্যান, পুনর্গণনার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
অনিয়ম ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে কুড়িগ্রাম-২ আসনের ফল প্রত্যাখ্যান, পুনর্গণনার দাবি ছবির ক্যাপশন:
কুড়িগ্রাম -২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ তার নিজ বাসভবনে পুনরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  ভোট গণনার দাবিতে সাংবাদিক সম্মেলন করেন।

এসময় তিনি বলেন কিছু কিছু কেন্দ্রে পোলিং এজেন্ট এর স্বাক্ষর না নিয়ে মনগড়া ভাবে ফলাফল ঘোষনা করা হয়।তিনি আরো বলেন
যে সব কেন্দ্রে  ভোট গণনায় কারচুপি হয়েছে সেসব কেন্দ্রের ফলাফল পুনরায় গণনা করার কথা থাকলে তা জেলা প্রশাসন করে নি। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদ ও জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।

এসময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন  সূক্ষ্ম ইলেকশন ইন্জিনিয়ারিং হয়েছে। তিনি আরো বলেন  আমাদের পোলিং এজেন্টদের স্বাক্ষর না নিয়ে ঘরে তালাবন্ধ করে রাখেন।

এবিষয়ে জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল বলেন  ভেলাকোপা ভোট কেন্দ্রে অধিকাংশ মানুষ অশিক্ষিত কিন্তু সেই কেন্দ্রে একটা ভোটও নষ্ট হয় নাই। সুতারাং এটি সাজানো  ইলেকশন ইঞ্জিনিয়ারিং।

নিউজটি পোস্ট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ, রাজধানীতে গ্যাস স্বল্পচাপে

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ, রাজধানীতে গ্যাস স্বল্পচাপে