সব জ্বালানি উৎস কাজে লাগানোর আহ্বান আজম চৌধুরীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সব জ্বালানি উৎস কাজে লাগানোর আহ্বান আজম চৌধুরীর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
সব জ্বালানি উৎস কাজে লাগানোর আহ্বান আজম চৌধুরীর ছবির ক্যাপশন:

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা পূরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে আরও বড় ভূমিকা রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী। তিনি মনে করেন, জ্বালানি অবকাঠামোর উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও কার্যকর করা প্রয়োজন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের সামসন এইচ চৌধুরী হলে ‘জ্বালানি খাতের সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) সেমিনারটির আয়োজন করে।

আজম জে চৌধুরী বলেন, দেশের অর্থনীতির বড় অংশ বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও এলএনজিসহ জ্বালানি খাতেও বেসরকারি উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। তাই জ্বালানি অবকাঠামো শক্তিশালী করতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

তার মতে, কোনো একটি জ্বালানি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে নবায়নযোগ্য জ্বালানি, তেল, গ্যাস ও এলএনজিসহ বিভিন্ন উৎসকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। স্বল্পমেয়াদে গ্যাসের চাহিদা পূরণে এফএসআরইউর মাধ্যমে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে মাতারবাড়ীতে বড় স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি এলএনজি ও এলপিজিসহ জ্বালানি অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগ বাড়াতে স্বচ্ছ ও অংশীজনভিত্তিক নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার আহ্বান জানান।

আজম জে চৌধুরী বলেন, জ্বালানি খাতে নিরাপত্তা, সংরক্ষণ, বিপণন ও সরবরাহ ব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় রেখে নীতিমালা তৈরি করা প্রয়োজন। বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলে বেসরকারি খাত সরকারের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি দেশীয় গ্যাস ও কয়লার অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় জ্বালানি অবকাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, স্থিতিশীল জ্বালানি সরবরাহ ও শক্তিশালী অবকাঠামো নিশ্চিত করা গেলে দেশের শিল্প খাতের সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক প্রতিযোগিতা ধরে রাখা সহজ হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি জিনতা

গুগল-ফেসবুকের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেলেন প্রীতি জিনতা