কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ আটক স্বামী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ আটক স্বামী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ আটক স্বামী ছবির ক্যাপশন:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ইয়াবাসহ আটক হয়েছেন রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তি। রোববার (২ আগস্ট) সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তিনি কারাবন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের আরপি (রিসেপশন) চেক পোস্টে যান। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের তল্লাশির সময় দায়িত্বরত কারারক্ষীদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়।

পরে আরও নিবিড়ভাবে দেহ তল্লাশি চালানো হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে কারা কর্তৃপক্ষ।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ বিষয়টি কোনাবাড়ী মেট্রো থানাকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের হেফাজতে নেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে। পরে ইয়াবাসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কারাগারে দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশির সময় নিয়মিত নজরদারির কারণেই মাদক বহনের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্ঞান ও ক্ষমতার বিপরীত মুখ: ইয়েং থিরিথের জীবন

জ্ঞান ও ক্ষমতার বিপরীত মুখ: ইয়েং থিরিথের জীবন