জ্বালানি তেলের লোকসানে বিপিসির ১৮ হাজার কোটি ভর্তুকি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জ্বালানি তেলের লোকসানে বিপিসির ১৮ হাজার কোটি ভর্তুকি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
জ্বালানি তেলের লোকসানে বিপিসির ১৮ হাজার কোটি ভর্তুকি ছবির ক্যাপশন:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। আন্তর্জাতিক বাজার থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি তেল কিনে দেশের বাজারে কম দামে বিক্রি করায় গত সাড়ে চার মাসে সংস্থাটির লোকসান হয়েছে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা। এ লোকসান কাটাতে সরকারের কাছে ১৮ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি চেয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

বিপিসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে সরকার। সাধারণত প্রতি মাসের শুরুতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করে। তবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়লেও দেশের বাজারে সে সময় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

এপ্রিলের শুরুতেও দাম অপরিবর্তিত ছিল। পরে ১৯ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এর মধ্যেই বিপিসির লোকসান বাড়তে থাকে।

সংস্থাটির কর্মকর্তারা জানান, গত মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত ৭২টি পার্সেলে জ্বালানি তেল আমদানি করা হয়েছে। এ সময়ে বিপিসির লোকসান দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা। সংকট মোকাবিলায় গত ২৩ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে জরুরি সরকারি ভর্তুকির আবেদন করা হয়। চিঠিতে স্বাক্ষর করেন বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমান।

বিপিসি জানিয়েছে, স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখতে অন্তত দুই মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা চলতি মূলধন হিসেবে হাতে রাখতে হয়। কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে বর্তমানে সংস্থাটির নগদ অর্থের সংকট তীব্র হয়েছে। দ্রুত আর্থিক সহায়তা না পেলে ব্যাংকে সময়মতো এলসি খোলা এবং আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধে সমস্যা হতে পারে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় ফিরলেন ১৮৯ প্রবাসী

বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় ফিরলেন ১৮৯ প্রবাসী