কালশিকে ঘিরে আইনি জটিলতা, ৫ আগস্ট আনুষ্ঠানিক আদেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কালশিকে ঘিরে আইনি জটিলতা, ৫ আগস্ট আনুষ্ঠানিক আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
কালশিকে ঘিরে আইনি জটিলতা, ৫ আগস্ট আনুষ্ঠানিক আদেশ ছবির ক্যাপশন:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে অনলাইন প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম কালশি (Kalshi)-এর কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির কার্যক্রম অঙ্গরাজ্যের প্রচলিত জুয়া আইন লঙ্ঘন করে থাকতে পারে। ফলে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আপাতত তাদের কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন।

মঙ্গলবার (২১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। এর আগে সোমবার কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক জন ম্যাকহেল এই অন্তর্বর্তী আদেশ দেন।

আদালত বলেন, কালশির কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ অবৈধ জুয়ার মাধ্যমে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা প্রয়োজন।

কালশি একটি প্রেডিকশন মার্কেট প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা খেলাধুলা, নির্বাচন, অর্থনীতি, রোগের প্রাদুর্ভাব কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন ঘটনার সম্ভাব্য ফলাফল নিয়ে অর্থের বিনিময়ে পূর্বাভাসভিত্তিক লেনদেন বা বাজিতে অংশ নিতে পারেন।

তবে কালশির দাবি, তারা কোনো অবৈধ জুয়ার ব্যবসা পরিচালনা করছে না। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন (CFTC)-এর এবং এ বিষয়ে পৃথকভাবে কোনো অঙ্গরাজ্যের ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই।

অন্যদিকে, ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন অভিযোগ করেছেন, কালশি খেলাধুলা, নির্বাচন, রোগের প্রাদুর্ভাব এমনকি প্রাকৃতিক দুর্যোগের মতো সংবেদনশীল বিষয়েও বাজির সুযোগ দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছে, যা অঙ্গরাজ্যের আইন পরিপন্থী।

এর আগে ম্যাসাচুসেটস, মিশিগান, নেভাদা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যেও কালশির কার্যক্রমের বিরুদ্ধে একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসব অঙ্গরাজ্যেও আদালত প্রতিষ্ঠানটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেন।

বিচারক জন ম্যাকহেল জানিয়েছেন, এ বিষয়ে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার আদেশ জারি করা হবে। মামলার পরবর্তী শুনানিতে কালশির কার্যক্রম এবং এর আইনি বৈধতা নিয়ে আরও বিস্তারিত সিদ্ধান্ত আসতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিয়ের  প্রলোভনে নারীকে ধর্ষণ,  ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যান