নতুন সিনেমা ছাড়াই শীর্ষে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নতুন সিনেমা ছাড়াই শীর্ষে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
নতুন সিনেমা ছাড়াই শীর্ষে শাহরুখের ব্র্যান্ড ভ্যালু ছবির ক্যাপশন:

নতুন সিনেমা মুক্তি না পেলেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ক্রোলের ২০২৫ সালের সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন প্রতিবেদনে ১৭৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। ভারতীয় মুদ্রায় এই মূল্য প্রায় ১ হাজার ৬৯৪ কোটি রুপি।

প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন রণবীর সিং। তাঁর ব্র্যান্ড মূল্য ১৬২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি। তাঁদের ব্র্যান্ড মূল্য যথাক্রমে ১৫৮ দশমিক ৪, ১২৫ দশমিক ৯ এবং ১১৫ দশমিক ৩ মিলিয়ন ডলার।

শাহরুখ খানের এই অবস্থানের পেছনে সিনেমার পাশাপাশি তাঁর শক্তিশালী ডিজিটাল উপস্থিতি, বিভিন্ন ভোক্তা পণ্যের বিজ্ঞাপন এবং ব্যবসায়িক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স এবং প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যবসায়িক সাফল্যও ব্র্যান্ড মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

নারী অভিনয়শিল্পীদের মধ্যে শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। ৮৯ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে তিনি তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। তাঁর পরেই রয়েছেন দীপিকা পাডুকোন, যার ব্র্যান্ড মূল্য ৮৯ দশমিক ২ মিলিয়ন ডলার।

ক্রোলের প্রতিবেদনে আরও দেখা যায়, ভারতের শীর্ষ ২৫ সেলিব্রিটির সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রথমবারের মতো ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ডিজিটাল মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন বিজ্ঞাপনের বিস্তারের ফলে তারকাদের ব্র্যান্ড ভ্যালু ক্রমেই বাড়ছে।

তালিকায় হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, রাশমিকা মান্দানা ও সালমান খানের মতো তারকারাও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন। ক্রিকেটারদের মধ্যেও বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, ধোনি ও রোহিত শর্মা শক্ত অবস্থান ধরে রেখেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমি

বিপুল পরিমাণ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমি