গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:

জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ কোনো ঘটনা নয়, বরং ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণঅভ্যুত্থান কোনো ‘নিউটনের আপেল’ ছিল না যে আপনা-আপনি ঝরে পড়বে। দীর্ঘ সময়ের আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এটি অর্জন করতে হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যেই ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, তাহলে সেটি রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়। তার দাবি, গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের অংশীদারদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।

নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নতুন রাজনীতির কথা বললেও কেউ কেউ পুরোনো বন্দোবস্তের ধারায় রাজনীতি করছেন। তাদের রাজনীতির মাঠ থেকে আরও শেখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে আগের ধরনের বন্দোবস্ত আর চলবে না। একই সঙ্গে ‘চেতনা বিক্রির রাজনীতি’ও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, রাজনৈতিক মাঠ কঠিন ও কণ্টকাকীর্ণ; তাই রাজনীতিতে অভিজ্ঞতা ও দীর্ঘদিনের সংগ্রামের গুরুত্ব রয়েছে।

গণতান্ত্রিক চর্চার বিষয়ে তিনি বলেন, জাতীয় সংসদে বিতর্ক এবং মাঠে-ময়দানে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো গণতান্ত্রিক চর্চার অংশ। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা উচিত নয়, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়।

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গও বক্তব্যে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কেউ কেউ গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের রাজনৈতিক ভিত্তি হিসেবে ব্যবহার করতে চাইছেন।

এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, দীর্ঘদিন ‘চেতনার রাজনীতি’ করার কারণেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি হয়েছে। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু নিয়ে নিজের বক্তব্যের কথাও তুলে ধরেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু