ট্রলারসহ ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রলারসহ ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং
ট্রলারসহ ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ছবির ক্যাপশন:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)-র বিরুদ্ধে। শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিম উদ্দিন (৩০) এবং মোহাম্মদ ইসমাইল (২৭)। অপর একজন কিশোরের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির সদস্যদের হাতে তারা আটক হন। পরে অস্ত্রের মুখে তাদের ট্রলারসহ মিয়ানমারের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, এর আগেও একই এলাকা থেকে বিভিন্ন সময়ে ২০ থেকে ২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, নাফ নদ ও সাগরে মাছ ধরতে যাওয়া এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষ্য, আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে সুযোগ পেলেই অস্ত্রের মুখে জেলেদের তুলে নিয়ে যায়, ফলে উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হচ্ছে।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, তিন বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগ দিলেন শওকত আলী

সিএমপির ৩৪তম কমিশনার হিসেবে যোগ দিলেন শওকত আলী