এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান ছবির ক্যাপশন:

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপ বিন্যাস ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর

সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দলের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। ওই দিন রাতে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত

দুই গ্রুপে আট দল

টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

সেমিফাইনাল ও বাংলাদেশের সূচি

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। এরপর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০
  • ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০

অন্যদিকে, টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে আবারও একই গ্রুপে জায়গা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, যা এবারের আসরের অন্যতম আলোচিত আকর্ষণ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাগরদাঁড়িতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১৮ বছরে

সাগরদাঁড়িতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১৮ বছরে