পদক জিতে শতবর্ষী দাদার সঙ্গে আবেগঘন উদযাপন স্কটিশ অ্যাথলেটের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পদক জিতে শতবর্ষী দাদার সঙ্গে আবেগঘন উদযাপন স্কটিশ অ্যাথলেটের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
পদক জিতে শতবর্ষী দাদার সঙ্গে আবেগঘন উদযাপন স্কটিশ অ্যাথলেটের ছবির ক্যাপশন:

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ নারীদের ৫ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতে স্মরণীয় এক মুহূর্ত উপহার দিয়েছেন স্কটল্যান্ডের অ্যাথলেট মেগান কিথ। পদক জয়ের পর তিনি স্টেডিয়ামেই শতবর্ষী দাদা ড. মুরে কার্কউডের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। আবেগঘন সেই দৃশ্য গেমসের অন্যতম হৃদয়স্পর্শী মুহূর্ত হিসেবে দর্শকদের মন জয় করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড. মুরে কার্কউডের দীর্ঘদিনের দুটি স্বপ্ন ছিল—১০০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা এবং নিজ শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস উপভোগ করা। সেই দুটি স্বপ্নই পূরণ হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি আনন্দের উপলক্ষ—নিজের নাতনি মেগান কিথকে আন্তর্জাতিক আসরে পদক জিততে দেখা।

গ্লাসগোর স্কটস্টোন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ হাজার মিটার দৌড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন মেগান। কয়েক দিন আগেই ১০ হাজার মিটার ইভেন্টে নবম হয়ে হতাশ হয়েছিলেন তিনি। তবে সেই ব্যর্থতা কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন করেন এই স্কটিশ অ্যাথলেট।

পদক জয়ের পর বিবিসি স্কটল্যান্ডকে দেওয়া প্রতিক্রিয়ায় মেগান বলেন, তাঁর দাদা সবসময়ই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। শতবর্ষী হয়েও স্টেডিয়ামে এসে নাতনিকে উৎসাহ দেওয়ার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। তাই দাদার সামনে নিজের সেরাটা দিতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত।

মেগান আরও জানান, মার্চ মাসে শতবর্ষ পূর্তির উপলক্ষে গ্লাসগো ওয়ারিয়র্সের একটি ম্যাচে মাঠে বল নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তাঁর দাদা। তখন তিনি সেটিকেই জীবনের সেরা মুহূর্ত বলেছিলেন। এবার কমনওয়েলথ গেমসে পদক জিতে সেই আনন্দকে ছাপিয়ে যেতে পেরেছেন কি না, সেটিই এখন দাদার কাছে জানতে চান তিনি।

ক্রীড়া সাফল্যের পাশাপাশি পারিবারিক ভালোবাসা ও প্রজন্মের বন্ধনের এই গল্প গ্লাসগো কমনওয়েলথ গেমসের অন্যতম আবেগঘন অধ্যায় হয়ে থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহ

শিশু রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহ