আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
আজ শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে চলতি বছরের হজ কার্যক্রমের বিমানযাত্রা শুরু হচ্ছে।

প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে যাত্রা করবে। উদ্বোধনের দিনই মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ৬টি ফ্লাইট, সাউদিয়া পরিচালনা করবে ৪টি এবং ফ্লাইনাস পরিচালনা করবে আরও ৪টি ফ্লাইট।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের মধ্যে ৩৫ শতাংশ পরিবহন করবে সাউদিয়া এবং ১৫ শতাংশ পরিবহন করবে ফ্লাইনাস।

প্রি-হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মধ্যে বিমান পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই পর্যন্ত চলবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ই-রিটার্নে ব্যাপক সাড়া, ৩৯ লাখ রিটার্ন দাখিল

ই-রিটার্নে ব্যাপক সাড়া, ৩৯ লাখ রিটার্ন দাখিল