‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি’, ধর্মীয় জীবন নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি’, ধর্মীয় জীবন নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি’, ধর্মীয় জীবন নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত ছবির ক্যাপশন:

বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিজীবন এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন।

সাক্ষাৎকারে নিজের ধর্মীয় পরিচয় সম্পর্কে জানতে চাইলে রাখি জানান, তিনি ইসলাম ধর্ম অনুসরণ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইতোমধ্যে আটবার উমরাহ পালন করেছেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ধর্মান্তর ও আন্তঃধর্মীয় বিয়ে প্রসঙ্গেও নিজের মতামত তুলে ধরেন রাখি। তিনি বলেন, ভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিয়ে বা ভালোবাসা নতুন কোনো বিষয় নয়। উদাহরণ হিসেবে তিনি বলিউডের কয়েকজন তারকার নাম উল্লেখ করেন এবং বলেন, কোটি কোটি মানুষ আন্তঃধর্মীয় সম্পর্কে আবদ্ধ হচ্ছেন।

সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও তুলে ধরেন রাখি। তিনি বলেন, একসময় মানুষ তাকে ‘জোকার’ কিংবা ‘কার্টুন’ বলে উপহাস করত। তবে সেই সমালোচনাকেই তিনি শক্তিতে পরিণত করেন এবং ভিডিও কনটেন্ট তৈরির মাধ্যমে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন। নিজের ভাষায়, তিনি নিজেই একটি ‘চালতি ফিরতি কনটেন্ট’।

‘বিগ বস ১৫’-এ স্বামী হিসেবে পরিচিত রিতেশের প্রসঙ্গেও মন্তব্য করেন রাখি। তিনি দাবি করেন, রিতেশ ছিলেন ‘ভাড়া করা স্বামী’ এবং পরে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তৈরি হলে বিষয়টি নতুন মোড় নেয়।

এ ছাড়া বর্তমান সময়ের ভাইরাল কনটেন্ট নির্মাতাদের প্রসঙ্গ টেনে রাখি বলেন, বিনোদন জগতে তিনি নিজেকে একজন পথপ্রদর্শক মনে করেন। তাঁর দাবি, অনেক জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও তারকা তার ধারা অনুসরণ করেছেন। সাক্ষাৎকার প্রকাশের পর তার মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে ভারতীয় চোরাচালান পণ্যসহ ৪ চোরাকারবারি আটক

মৌলভীবাজারে ভারতীয় চোরাচালান পণ্যসহ ৪ চোরাকারবারি আটক