‘ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত’

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
‘ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত’ ছবির ক্যাপশন:

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস মেসি। দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচক হিসেবে পরিচিত এই আইনপ্রণেতা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে থমাস মেসি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইরান কোনো সমঝোতা বা সংঘাত নিরসনের পথে যাওয়ার আগে কয়েকটি কৌশলগত বিষয় পর্যবেক্ষণ করছে।

মেসির ভাষ্য অনুযায়ী, তেহরান হয়তো অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে যায় কি না, মধ্যপ্রাচ্যে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে কি না অথবা রিপাবলিকান পার্টি কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় কি না।

তিনি আরও বলেন, এসব সম্ভাবনার যেকোনো একটি বাস্তবে রূপ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের উচিত সংঘাত থেকে সরে আসা এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধানের পথ খোঁজা। তার মতে, দীর্ঘমেয়াদি সামরিক সম্পৃক্ততা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে লাভজনক নাও হতে পারে।

থমাস মেসি বরাবরই বিদেশে সামরিক অভিযান এবং ব্যয়বহুল যুদ্ধনীতির সমালোচনা করে আসছেন। ইরান ইস্যুতেও তিনি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন রাজনৈতিক অঙ্গনেও ইরান নীতি নিয়ে মতভেদ ক্রমেই স্পষ্ট হচ্ছে। একদিকে প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে কংগ্রেসের কিছু সদস্য সংঘাতের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। এই প্রেক্ষাপটে থমাস মেসির মন্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভ্যানকে চাপা দিয়ে খাদে ট্রাক, নিহত ১

ভ্যানকে চাপা দিয়ে খাদে ট্রাক, নিহত ১