কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ছবির ক্যাপশন:

শুধু সরকারি চাকরির ওপর নির্ভর না করে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। তিনি বলেন, কৃষি খাতের বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই কৃষি বিষয়ে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরির দিকে ছুটতে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বরং কৃষিভিত্তিক ব্যবসা, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, আধুনিক কৃষি প্রযুক্তি এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তারা কৃষি খাতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তারা অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, নতুন প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া এবং গবেষণার ফল বাস্তব কাজে লাগানো এখন সময়ের দাবি। এজন্য শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান উল্লেখযোগ্য। ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ধারে ভিলায় যোগ দিলেন আর্জেন্টাইন তারকা গার্নাচো

ধারে ভিলায় যোগ দিলেন আর্জেন্টাইন তারকা গার্নাচো