ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ইতিহাস গড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের সবকটিতেই প্রথম হয়েছেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। নিজ ভোটকেন্দ্র শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ৪২৩ ভোট পেয়ে পরাজিত হন। সেখানে তারেক রহমান পান ১ হাজার ৭০ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহম্মেদ রুবেল বলেন, ভোটের হিসেবে তারেক রহমান বগুড়ার ১৫০টি ভোটকেন্দ্রেই প্রথম হয়েছেন। এ গৌরব বগুড়াবাসীর।
কসমিক ডেস্ক